সরিষার তেলের উপকারিতা।
হজম শক্তি বাড়াতে সাহায্য করে
সরিষার তেলে আমাদের শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। নিয়মিত সরিষার তেল খেলে এটি আপনার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখবে।
ওজন কমাতে সাহায্য করে
সরিষার তেলে রয়েছে রিবোফ্ল্যাভিন (Riboflavin) ও নায়াসিন (Niacin)। যা আমাদের শরিরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে এটি ওজন নিয়ন্ত্রনে রাখে।
কোলেস্টেরল এর মাত্রা কমায়
সরিষার তেলে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট শরীরে কোলেস্টেরন এর মাত্রা কমাতে সাহায্য করে। তাই নির্দিষ্ট পরিমানে সরিষার তেল খেলে এটি হার্ট ভালো রাখে।
উদ্দিপক হিসেবে কাজ করে
পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের শক্তিশালি উদ্দিপক হিসেবে সরিষার তেল বেশ কার্যকরি ভুমিকা পালন করে। শরীরে সরিষার তেল ব্যবহার করলে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে থাকে, ফলে এটি শরীরের পেশিগুলোকে সবল এবং উজ্বীবিত রাখে।
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে
সরিষার তেলে রয়েছে গ্লুকোসিনোলেট নামক ক্যানসার বিরোধী উপাদান, যা ক্যানসার জনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে থাকে এবং মলাশয় ক্যান্সার ও অন্ত্রের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও সরিষার তেল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।
ঠান্ডার সমস্যা দূর করে
শীতকালে আমরা অনেকেই ঠান্ডা কাশির সমস্যায় ভুগে থাকি। সরিষার তেল আমাদের শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর ঠান্ডা কাশি কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমন থেকেই হয়েই থাকে। তাই ঠান্ডা কাশির সমস্যা দূর করতে সরিষার তেল অনেক উপকারি।
স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে
সরিষার তেল স্বরনশক্তি বাড়াতে এবং চেতনা উন্নয়নে সাহায্য করে।
মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে
মাসিকের ব্যথার সমস্যা অনেক মেয়েদের রয়েছে। সরিষার তেল যেহেতু ব্যথা উপশম করে। তাই মাসিকের ব্যথার জন্য পেটে হালকা গরম তেল মালিশ করতে এটি ব্যথা কমাতে সাহায্য করবে।
মশা ও পোকামাকড় থেকে রক্ষা করে
সরিষার তেলের নিজস্ব একটা ঘ্রান রয়েছে এবং রয়েছে কড়া ঝাঁজ। সরিষার তেলের এই ঝাঁজ এবং গন্ধ পোকামাকড় তাড়াতে সাহায্য করে।
মাইগ্রেনের সমস্য কমায়
সরিষার তেলে রয়েছে খনিজ উপাদান ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। তাই সরিষার তেলে তৈরি রান্না খেলে এটি ধিরে ধিরে আপনার মাইগ্রেনের সমস্যা দূর করবে।
চুলের যত্নে সরিষার তেল
খাটি সরিষার তেলে থাকা ভিটামিন মিনারেল, ম্যাগনেসিয়াম, বিটা ক্যারেটিন , অ্যান্টিওক্সিডেন্ট ইত্যাদি চুলের জন্য বেশ উপকারি।



Reviews
There are no reviews yet.